জাতীয় সংবাদ
জনগণের বৈধতায় জনগণই অভ্যুত্থান ঘটিয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের পেছনে কোনো ষড়যন্ত্র থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখানে ষড়যন্ত্রের কিছু নেই। জনগণের পক্ষ থেকে এর বৈধতা ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবেই জুলাই-আগস্ট অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এখানে দেশি-বিদেশি শক্তির কোনো ইন্ধন ছিল না। রোববার (২১ সেপ্টেম্বর)
নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর সূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা
বসুন্ধরা পেপার টানা চতুর্থবারের মতো এবং বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট টানা তৃতীয়বারের মতো অর্জন করেছে মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ অ্যাওয়ার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। যেখানে বাংলাদেশের শীর্ষ মানসম্পন্ন ব্র্যান্ডগুলোকে
রোববার আংশিক সূর্যগ্রহণ
আশিংক সূর্যগ্রহণ হবে রোববার (২১ সেপ্টেম্বর)। আবহাওয়াবিদ নাইমা বাতেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ২৯ মিনিটে, কেন্দ্রীয় হবে রাত ১টা ৪১ মিনিটে। গ্রহণ শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের স্থায়িত্ব হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা না গেলেও নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া,
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমদ আর নেই
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার বয়স
দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে
পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্প ঐতিহাসিক তথ্য আকারে উপস্থাপন করা হবে জুলাই স্মৃতি জাদুঘরে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান। সংস্কৃতিবিষয়ক
উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা বাসভবনের ফটক ও প্যারিস রোড ছেড়ে যান। সেখানে অবস্থান নিয়ে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছিলেন। মধ্যরাতে হল থেকে বেরিয়ে এসে বিপুল সংখ্যক ছাত্রীও বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের
বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিবেচনা করতে হবে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে এগিয়ে যেতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘এখন সময় এসেছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানি বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপন অন্যতম।’ গত
ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও ছাড়পত্র প্রদানে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য
‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধ
জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এ গ্রাফিতি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের
যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
ঢাকা: বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আটটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে র্যাব প্রশংসা অর্জন করেছে
২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলেও জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে র্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রশংসা
