জাতীয় সংবাদ
আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। যতদিন আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবেন না ততদিন দেশে শান্তি-সুখ আসতে পারে না। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির
নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। আজ শুক্রবার নৌবাহিনী সদর দপ্তরে সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল
সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান
নির্বিঘ্ন ও উৎসবমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোরণে আসন্ন
ড. ইউনূস ও বেগম খালেদা জিয়ার আলাপ
এক বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে এলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি আসনে বসে বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করনে। আজ শুক্রবার বিকাল ৪টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজের নির্দেশ
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আজ এক বার্তায় বলেন, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ
কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন—একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, জনকল্যাণমুখী ও স্বাধীন রাষ্ট্র—আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধান
বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিস্তম্ভের ভিজিটর বইতে স্বাক্ষর করে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ১৯৭১ সালের
ভূমিকম্পে কেঁপে উঠল সারাদেশ
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা
রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই প্রস্তাবে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিরাপদে ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য নতুন করে বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে
বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
দেশের পুরোনো কূপগুলো ২০২৩ সাল থেকে নতুন করে ওয়ার্কওভার শুরু হয়। এরমধ্যে সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন ১৪টি কূপের ওয়ার্কওভার চলমান রয়েছে। ইতোমধ্যে কৈলাশটিলার ১ নম্বর কূপসহ ৭টি কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং সবগুলোতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে। ওয়ার্কওভারের মাধ্যমে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে বন্ধ থাকা সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের
রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়
জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নতুন করে বিশ্বব্যাপী প্রচেষ্টার আহ্বান জানিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর প্রস্তাব গৃহীত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এ প্রস্তাব পেশ করেছে। আর ১০৫টি দেশ যৌথভাবে
‘চোরতন্ত্র’ ভাঙতে হবে
রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে প্রতিষ্ঠিত হওয়া ‘চোরতন্ত্র’ সংস্কারের মাধ্যমে ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার (১৯ নভেম্বর) বরিশাল নগরের বান্দরোডে একটি হোটেলে আয়োজিত নাগরিক সংলাপে এ মন্তব্য করেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ
