সংবাদ
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ
: প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় হঠাৎ পরিদর্শনে এসে এ নির্দেশ দেন। উল্লেখ্য, এটি তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। প্রধানমন্ত্রীর
ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
গতকাল নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মিশরের সঙ্গে ড্র করেছিল ইরান। গ্রুপে তৃতীয় হলেও গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হয়েছে তাদের। অপেক্ষা ছিল অন্তত একটা সমীকরণ মিলবে। কিন্তু উজবেকিস্তানের সঙ্গে কঙ্গো জিতে যাওয়ায় ইরানের শেষ ভরসা হয়ে দাঁড়ায় আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ। এই ম্যাচ যেকোনো এক দল জিতলেই শেষ ৩২ নিশ্চিত হতো
মেসির রেকর্ডগড়া গোলে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবু খুব একটা বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেস প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন বিশ্বচ্যাম্পিয়নদের হাতে। দ্বিতীয়ার্ধে জর্ডান একবার আশা জাগালেও, বদলি নেমে ফ্রি-কিক থেকে গোল করে আরেকটি রেকর্ড গড়েন মেসি। গ্রুপ পর্ব শেষ হলো আর্জেন্টিনার টানা তিন জয়ে। গ্রুপ ‘জে’-এর
ইরানে রাতভর মার্কিন হামলা
টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযান চালিয়েছে দেশটি। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত ১৭ জুন একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে এরপর
আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দেশটির বাদাখশান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি বাদাখশান প্রদেশের জুরম থেকে ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে। গভীরতা ছিল ২০৮ কিলোমিটার (১২৯
বিনিয়োগবান্ধব সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার
ঢাকা: দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা জোরদারে ব্যবসা শুরু, লাইসেন্স প্রদান, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ‘শিল্পখাতে
খেলাপি ঋণ ও বিশাল ঋণের বোঝা অর্থনীতির জন্য বড় ঝুঁকি
দেশের ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ, সরকারের ঋণের বোঝা, রাজস্ব ঘাটতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা এবং রাজধানীর নাগরিক সমস্যাগুলোকে দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সংকটাপন্ন এই পরিস্থিতি থেকে উত্তরণে রাজস্ব আদায় বাড়ানো,
৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাব দেন। গত ২৫ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ
সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়ের করা বিস্ফোরক
বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে পোশাক আমদানি কমলেও বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক বেশি। ২০২৬ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে ইইউর মোট পোশাক আমদানি মূল্য ১০ দশমিক ৪২ শতাংশ কমলেও বাংলাদেশ থেকে আমদানি কমেছে ১৯ দশমিক ৩৩ শতাংশ, যা বৈশ্বিক গড় পতনের প্রায় দ্বিগুণ। ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়,
