সংবাদ
বাঁধ ভেঙে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ৩৮
টাইফুন মায়সাকের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। প্রবল বর্ষণে একটি জলাধারের বাঁধ ভেঙে গেছে, উপচে পড়েছে কয়েক ডজন নদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায়
নতুন মার্কিন হামলায় ইরানে নিহত ১৪
বুধবার থেকে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, এই হামলার জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি ‘শেষ’ বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রভাবে তেলের দাম লাফিয়ে বাড়ে, বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা লাগে এবং বিশ্বজুড়ে শেয়ারবাজারে বিক্রির
যুবদলকে জড়িয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিভিন্ন ঘটনায় যুবদলকে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। দলীয় কর্মসূচিতে কোনো বাগবিতণ্ডা হয়নি। সত্যতা যাচাই না করে সিন্ডিকেট করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ নিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন
বান্দরবানে পাহাড়ধসে ২ পরিবারের ৫ জনের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে দুটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। কদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ায় বৃহস্পতিবার (০৯ জুলাই) ভোরে একটি পাহাড়ের একাংশ ধসে গেলে পাহাড়ের পাদদেশে থাকা দুটি পরিবারের দুটি ঘর মাটির নিচে চাপা পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় মারা যান মো. ইউনুস
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোটের বিধান ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পর রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বাংলানিউজকে বলেন, এখন
পাহাড়ধসে প্রাণ গেল দুইজনের
টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে শিশুসহ দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-ওই এলাকার মোহাম্মদ কাজলের মেয়ে সুমি (১৭) ও তার ভাই আবদুল মজিদের ছেলে মোহাম্মদ তৌসিফ (১১)। স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর পাহাড়ধসে
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে কক্সবাজার রেললাইন প্রকল্পে বৃক্ষরোপণের ক্ষেত্রে বড়সড় জালিয়াতির বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম থেকে হাটহাজারী-ডুলাহাজারা হয়ে কক্সবাজার পর্যন্ত যে ট্রেন লাইন গিয়েছে, সেখানে কয়েক লাখ গাছ কেটে ফেলা হয়েছে। সরকারি হিসাবে বলা হয়েছে সেখানে সাত লাখ গাছ রোপণ করা হয়েছে, কিন্তু আমি
