সংবাদ
এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা
বিশ্বজুড়ে তাণ্ডব চালানো এল নিনো আবহাওয়াজনিত প্রাকৃতিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার (৩১ অক্টোবর) তিনি এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপির। এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে। বলিভিয়ায় এর কারণে কোথাও বন্যা, আবার কোথাও
পোশাকশ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাকশ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার
গাজীপুরে বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকালে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন। এ সময় যানবাহন ভাঙচুর ও বিভিন্ন দোকানপাট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। উদ্ভূত
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে এ অবসরপ্রাপ্ত
ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে নিজের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদেশে নির্ধারিত দিনে ব্যারিস্টার
পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বিচারপতি আশফাকুর রহমানকে চেয়ারম্যান করে ৬ সদস্যের এ মজুরি বোর্ড গঠন করা হয়। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমমন্ত্রী বলেন, এর আগে শ্রমিকনেতা
জাটকা ধরায় নিষেধাজ্ঞা
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছটির প্রাপ্যতা নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ, যা জাটকা নামে পরিচিত, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শনিবার
রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু
রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং গণপরিবহণ ব্যবস্থাকে যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে রোববার (১ নভেম্বর) ৩২টি প্রস্তাবিত রুটের মধ্যে ছয়টি রুটের আনুষ্ঠানিক
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এতে পোর্টালটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। তবে এটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শনিবার
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম
রাশিয়া থেকে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটের জন্য আরও এক চালান ইউরেনিয়াম জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর
