আইন-আদালত সংবাদ
সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনের মৃত্যদণ্ড
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত সকলকে ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) জামালপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম আসামীদের
ইনুর ১০ বছরের কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে মামলার একমাত্র আসামি ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে থাকা কাঠগড়ায় তোলা হয়। রায়টি সরাসরি সম্প্রচার করা হয়। রায়ে
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না
চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে জামায়াতে
মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার হাইকোর্টের রুল
মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করা সংক্রান্ত শ্রম আইনের ৪৬(১) ও ৪৬(২) ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং তৃতীয় অথবা পরবর্তী সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করা সংক্রান্ত বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) ১৯৭ (১) ও (১এ) বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ
ডা. দীপু মনির জামিন স্থগিত চায় রাষ্ট্র
৩৮ মামলার মধ্যে যে দুই মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি জামিন পেয়েছেন সেটি স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক আবেদন শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে দুই মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। সেদিন দীপু মনির
উচ্চ আদালতেও নারী-শিশু মামলায় দ্রুত বিচার
নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত বিচারের সফলতা আটকে যায় উচ্চ আদালতে। বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে ঝুলে থাকে বছরের পর বছর। কারণ ডেথ রেফারেন্সের শুনানি হয় সাল অনুযায়ী। বর্তমানে ২০১৮-১৯ সালের ডেথ রেফারেন্সের শুনানি চলছে। সে হিসাবে রামিসার মামলা উচ্চ আদালতে শুনানি শুরু হতে আরও
জেল আপিল করেছেন রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন। রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য রয়েছে। এর আগে রামিসা হত্যায়
হাইকোর্টের তালিকায় আছিয়া-নুসরাতের মামলা
নারী ও শিশু নির্যাতন মামলায় দ্রুত শুনানির অংশ হিসেবে হাইকোর্টের বিশেষায়িত বেঞ্চের তালিকাভুক্ত হয়েছে মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা এবং ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় মামলা দুটি অন্তর্ভুক্ত হয়েছে। গত
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড সংক্রান্ত ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিচারিক আদালত থেকে এ নথি হাইকোর্টে পাঠানো হয়। এর আগে রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর
স্থগিত থাকছে আবদুর রহমান বদির জামিন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় কক্সবাজারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ
কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে। রোববার (৭ জুন) এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু বিষয়ে তদন্ত, বিচার
শিশু রামিসাকে হত্যা- সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন। এর আগে পৌনে
