ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’

ইরানের সঙ্গে পরিস্থিতি ‘বেশ ভালোভাবেই চলছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।   যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন,

Thumbnail [100%x225]
ইরানের বন্দরে মার্কিন হামলা

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।  মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

Thumbnail [100%x225]
১৭শ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল

ভবিষ্যতে বন্দিবিনিময়ের কাজে ব্যবহার করার সম্ভাবনা বিবেচনায় প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।       প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সাম্প্রতিক আলোচনায় ফিলিস্তিনিদের মরদেহ

Thumbnail [100%x225]
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চললেও নতুন করে জটিলতা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলার পর এবার তেহরানের কাছ থেকে গত ৫০ বছরের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প।   ট্রাম্প

Thumbnail [100%x225]
হরমুজে আরও ২০ যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান-আমেরিকা যুদ্ধ। শোনা যাচ্ছিল, শান্তি ফেরাতে দুই দেশই অগ্রসর হচ্ছে। কিন্তু সেই জল্পনা উড়িয়ে হরমুজ প্রণালিতে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই—তেহরানকে আর্থিকভাবে আরো চাপে রাখা। ইরানের বন্দর ছেড়ে আসা সব জাহাজ আটকাতেই প্রণালিতে অবরোধ জোরদার করা হয়েছে বলে জানা গেছে।   মার্কিন

Thumbnail [100%x225]
একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া

ইউক্রেন যুদ্ধের বয়স সাড়ে চার বছর গড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতির ভেতর রাশিয়ার শান্তিকামী মানুষের শেষ রাজনৈতিক বিকল্পটুকুও কাড়ল ক্রেমলিন। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে দেশের একমাত্র যুদ্ধবিরোধী দল ‘ইয়াবলকো’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।   ক্রেমলিনপন্থী এক জাতীয়তাবাদী দলের

Thumbnail [100%x225]
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১১১

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির এই ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।   সোমবারের (১০ আগস্ট) এই ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলা এ জরুরি অবস্থা ঘোষণা করেন। প্রেসিডেন্ট

Thumbnail [100%x225]
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখায় হুতি বিদ্রোহীদের নতুন দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।   সোমবার (১০ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এটি ছিল সেখানে হুতিদের দ্বিতীয় দফা হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, রোববার দ্বিতীয় দফায় চালানো

Thumbnail [100%x225]
আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।     আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজ্যের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছেন।

Thumbnail [100%x225]
হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

টাইফুন ‘ডলফিনের’ প্রভাবে উষ্ণ বাতাসের প্রবাহে হংকংয়ে তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। রোববার (৯ আগস্ট) শহরটির তাপমাত্রা ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ১৮৮৪ সালে হংকংয়ে তাপমাত্রা রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ তাপমাত্রা।   হংকং অবজারভেটরি জানিয়েছে, রোববার বিকেলে তাদের প্রধান কার্যালয়ে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

Thumbnail [100%x225]
হেলিকপ্টার বিধ্বস্তে পাইলট ও ক্রু সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইউটায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করা একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের সঙ্গে চুক্তির ভিত্তিতে ‘হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস’-এর পরিচালিত সিকর্স্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ নামের হেলিকপ্টারটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে

Thumbnail [100%x225]
জার্মানির বিমানবন্দরে বিস্ফোরক ড্রোন

জার্মানির লাইপজিগ-হালে বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই ড্রোন উদ্ধারের ঘটনায় দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা যেন থামছেই না। জার্মান সরকার ঘটনাটিকে বিদেশি শক্তির সম্ভাব্য হাইব্রিড হামলা বললেও সরাসরি কোনো দেশকে দায়ী করছে না। ভিন্নমতের কয়েকজন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের সন্দেহের তীর মস্কো ও কিয়েভের দিকেই।   গত সপ্তাহে ৫ আগস্ট