আন্তর্জাতিক সংবাদ
মার্কিন শুল্ক ছাড়ে চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত ২৭ জানুয়ারি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরই যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে শুল্ক কমিয়ে আনায় বাংলাদেশের রপ্তানিকারকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতের পণ্যের ওপর মার্কিন বাজারে শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হয়েছে, আর বাংলাদেশি পণ্যের ওপর কার্যকর শুল্ক এখনো ২০ শতাংশে রয়েছে। দক্ষিণ এশিয়ার
লাইসেন্স পাচ্ছেন ইরানি নারীরা
ইরানে নারীরা এবার আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স নিতে পারবেন। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর ফলে দুই চাকার যানবাহন চালানো নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি অস্পষ্টতার অবসান হলো। এর আগে প্রচলিত আইনে নারীদের মোটরসাইকেল বা স্কুটার চালানো সরাসরি নিষিদ্ধ না হলেও কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। এতে
বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ মেটিক্যাল সহায়তা দিল বাংলাদেশ
মোজাম্বিকের বন্যাদুর্গতদের জন্য ১০ লাখ মেটিক্যাল (টাকা) সহায়তা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি মাপুতোতে এক অনুষ্ঠানে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েলা ডস সান্তোস লুকাসের হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ একটি চেক হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার
মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গুলিতে নিহত
লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। সাইফ আল-ইসলামের মৃত্যুর খবর মঙ্গলবার তার রাজনৈতিক দলের প্রধান নিশ্চিত করেছেন বলে লিবিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে। তার আইনজীবী সংবাদ সংস্থা এএফপিকে জানান, চার সদস্যের একটি ‘কমান্ডো ইউনিট’ জিনতান শহরে তার বাসভবনে এই হত্যাকাণ্ড
সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন। এই দম্পতিকে হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সেই আদেশ মেনে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাদের অভিযুক্ত করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটিতে
এপস্টেইন ফাইল কী, কেন এত তোলপাড়
গোটা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ‘এপস্টেইন ফাইল’। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত লাখ লাখ পাতা, পৌনে দুই লাখের বেশি ছবি এবং দুই হাজার ভিডিও প্রকাশের পর গোটা দুনিয়ার বিবেকবান মানুষের চোখ কপালে উঠছে। এসব ফাইলে মিলছে বিকৃত যৌন অপরাধের রোমহর্ষক নানা কাহিনি। এতে দুনিয়ার বড় বড় ধনকুবের, ক্ষমতাধর ও সেলিব্রিটিরাও যুক্ত
ভূমিকম্পে কেঁপেছে জম্মু ও কাশ্মির
ভূমিকম্পে কেঁপেছে ভারত শাসিত জম্মু ও কাশ্মির এলাকা। ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্য বলছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮। স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ভারতের শ্রীনগর
বরাদ্দ কমিয়ে অর্ধেক করল ভারত
২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে ভারত। বাংলাদেশের জন্য ৬০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থবছরের ১২০ কোটি রুপির তুলনায় অর্ধেক। ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বরাদ্দ কমানো হলো। বৃহস্পতিবার
বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদের নির্দেশ
অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে একটি বেদুইন সম্প্রদায়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে তিনজন বিদেশি সংহতি কর্মীকে আটক করারও অভিযোগ উঠেছে। রোববার স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেন। রামাল্লাহর পূর্বে আল-মুঘাইয়ির গ্রামের দক্ষিণে অবস্থিত খালায়েল বেদুইন শিবিরের বাসিন্দা মোস্তাফা কাবনেহ
কঙ্গোতে ভূমিধসে অন্তত ২শ’ জনের প্রাণহানির আশঙ্কা
দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২শ’ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে। কিনশাসা থেকে এএফপি এ খবর জানায়। ২০২১ সালে পুনরায় সক্রিয় হবার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী ডিআর কঙ্গোর সম্পদ সমৃদ্ধ
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৫
উত্তর নাইজেরিয়ার একটি শহরে বোকো হারাম জঙ্গিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। গত বছর বড়দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হামলার পর এটিই জঙ্গিদের সবচেয়ে বড় হামলা। স্বজন হাসান উসমান এবং আউয়াল ইসা রয়টার্সকে জানান, নিহতরা বৃহস্পতিবার উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোর্নো রাজ্যের সাবন
সন্ত্রাসী হামলায় ১০ নিরাপত্তা কর্মীসহ নিহত ৪৭
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের সমন্বিত হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য হয়েছেন। এ ঘটনার পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনী ৩৭ জনকে হত্যা করেছে। শনিবার ভোর ৩টার দিকে শুরু হওয়া এক হামলায় কথিত জাতিগত বালুচ বন্দুকধারীরা প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে এ হামলা চালায়। পাকিস্তান কয়েক
