আন্তর্জাতিক সংবাদ
জার্মান সীমান্তের দিকে বেলজিয়ামের দাবানল
বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। পূর্বাঞ্চলের হাই ফেনস এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) থেকে জ্বলতে থাকা আগুন ইতোমধ্যে প্রায় ৩ হাজার হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে। রোববার (১৬ আগস্ট) আগুনের একটি অংশ জার্মানি সীমান্তের দিকে এগিয়ে যাওয়ায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে বেলজিয়ামের
পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরের কাছাকাছি ওই হোটেলে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপীঠ থানার কাছে পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের
২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। একই হিসাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৯ শাবান, শনিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ
দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ
বেলজিয়ামে একটি বাড়ি সংস্কারের সময় মাটির নিচের দেয়ালের ভেতর থেকে প্রায় ৯০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণের বার ও মুদ্রা উদ্ধার করা হয়েছে। ড্রেন তৈরির জন্য পাইপ বসানোর কাজ করতে গিয়ে নির্মাণশ্রমিকরা হঠাৎ এই গুপ্তধনের সন্ধান পান। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের ডেন্ডারমন্ডে। সংস্কারকাজের সময় শ্রমিকরা
ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও
মার্কিন নৌ অবরোধের কারণে ইরানে অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে। এর ফলে দেশটির সরকারবিরোধীরাও পরিস্থিতির কারণে সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন বলে মনে করছেন এক বিশ্লেষক। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনস বলেন, মার্কিন নৌ অবরোধের
জিম্বাবুয়েতে নৌকাডুবি নিহত ৬৮
জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় আরও ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে
ঢাকায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচ্ছন্ন অভিযান-২০২৬ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক রাজধানীর আবদুল গণি রোডে বাংলাদেশ সচিবালয়ের সম্মুখে শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ৩টায় উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর উদ্যোগে ‘পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে
হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটির পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর, খুব খারাপ ভাবে পরাজিত করা হচ্ছে- খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড ঘোষণা করব; এটি সত্যি। ট্রাম্পের
রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের
রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মালেহুল সালেহীন প্রত্যয়, রোসাটমের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অভিযান ‘আইসব্রেকার অফ নলেজ’ শেষ করে রাশিয়ার মুরমানস্ক শহরে ফিরেছেন। দশ দিনের এই যাত্রায়, পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ (50 Let Pobedy) এ প্রত্যেয়ের সঙ্গে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা। অভিযানটির
দিল্লিতে প্রথমবার প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ আয়োজন করছে তালেবান
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘ভিক্টরি ডে’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে তালেবান। আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে ভারতের সাম্প্রতিক সময়ে বাড়তে থাকা যোগাযোগের মধ্যে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলে মনে
পশ্চিম জার্মানিতে ভয়াবহ দাবানল
পশ্চিম জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের হুর্টগেনভাল্ড ও ডুরেন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় বসবাসরত বাংলাদেশিরাও নিরাপদ স্থানে সরে গেছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। জার্মানির পশ্চিমাঞ্চলে বেলজিয়াম সীমান্তের কাছে আইফেল
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। মূল কম্পনের
