ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ

লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস। জাহাজ চলাচল খাতের জন্য জারি করা এক নিরাপত্তা পরামর্শে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন জানিয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের স্বার্থ-সংশ্লিষ্ট জাহাজ

Thumbnail [100%x225]
ইরানে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের পেছনে এখন পর্যন্ত সরকারিভাবে মোট ৩৭.৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে হেগসেথ এই হিসাব নিশ্চিত করেন। সেখানে তিনি ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উভয়েই ১.৫ ট্রিলিয়ন

Thumbnail [100%x225]
বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

ইরানে অব্যাহত মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে।   রয়টার্স জানিয়েছে, আজ বাজার খোলার পর অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ৯১.৫৮ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ৫০ সেন্ট বেশি। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট

Thumbnail [100%x225]
আন্দোলন কি টলাতে পারবে মোদী সরকারকে?

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি নাগরিক প্ল্যাটফর্মের নেতৃত্বে চলমান আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে। সোমবার (২০ জুলাই) যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভকে ঘিরে দেশটির

Thumbnail [100%x225]
আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে আটক দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মুক্তি পেয়েছেন। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।   প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে ‘আরশোলা’দের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন

Thumbnail [100%x225]
ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

ইরানে টানা ১১তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুমকি দেওয়ার সক্ষমতা আরও কমিয়ে দিতে ইরানে তারা টানা ১১তম রাতের বিমান হামলা সম্পন্ন করেছে।   এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অপারেশন সেন্টার, সমুদ্র সংক্রান্ত সক্ষমতা,

Thumbnail [100%x225]
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান

ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশে সোমবার সকালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ এবং ৫ দশমিক ৭।   স্থানীয় সময় সোমবার সকালে কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে এবং মাত্রা ছিল ৫ দশমিক ২।   এর

Thumbnail [100%x225]
ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।   আরও পড়ুন বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য নেই সুসংবাদ বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের

Thumbnail [100%x225]
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

নয়াদিল্লিতে অবস্থানকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ বর্তমানে বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখার কথাও বলেছে নয়াদিল্লি।   শুক্রবার নিয়মিত সাপ্তাহিক

Thumbnail [100%x225]
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

  মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা টানা সপ্তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যেই এ হামলা চালানো হয়।   মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ হামলার উদ্দেশ্য ছিল ‘ইরানের সামরিক সক্ষমতাকে

Thumbnail [100%x225]
মেক্সিকোতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  মেক্সিকোর দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর পুয়ের্তো মাদেরোর কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।    শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।   ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর

Thumbnail [100%x225]
যুদ্ধের মধ্যেই মার্কিন নারীকে মুক্তি দিল ইরান

ইরানে ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক থাকা এক মার্কিন নারীকে মুক্তি দিয়েছে তেহরান। তাঁকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘তিনি এখন ইরানের বাইরে নিরাপদে ও সুস্থ আছেন। ইরানের এ সদিচ্ছাপূর্ণ পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র