ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্বাচন ও ইসি সংবাদ

Thumbnail [100%x225]
পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন।  আজ রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান পাওয়া গেছে। প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের

Thumbnail [100%x225]
ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি। শনিবার (০৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের

Thumbnail [100%x225]
আরমানের মনোনয়নপত্র বৈধ, মালিকের স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে

Thumbnail [100%x225]
জামায়াতের আমির-বিএনপির মিল্টন, ঢাকা-১০ আসনে রবির মনোনয়নপত্র বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবির মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত দেওয়া হয়। ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবির

Thumbnail [100%x225]
তারেক রহমান ও আবিদুর রহমানের মনোনয়ন বৈধ

  মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানসহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।  এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে মনোনয়ন সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া-৬ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা

Thumbnail [100%x225]
ফখরুল-ইশরাক-মামুনুল-ববির মনোনয়নপত্র বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের মামুনুল হক এবং বিএনপির প্রার্থী (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএমের সাবেক চেয়ারম্যান) ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। শনিবার

Thumbnail [100%x225]
আবদুল আউয়াল মিন্টুর সম্পদের পরিমাণ ৫০৭ কোটি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  জেলা রিটানিং কর্মকর্তার নিকট দাখিলকৃত হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৫০৭ কোটি ৮০ লাখ ৮ হাজার ১৭১ টাকা। বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৮৯০ টাকা। তন্মধ্যে

Thumbnail [100%x225]
মির্জা আব্বাসের সম্পদ ৫৩ কোটি টাকার

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাতে নগদ আছে পৌনে ৪ কোটি টাকা। আর সম্পদ আছে ৫৩ কোটি ১৬ লাখ টাকার। এছাড়া তিনি আয়কর দিয়েছেন ৩ কোটি সাড়ে ৫৫ লাখ টাকা।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা তার মনোনয়নপত্র বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।   ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা

Thumbnail [100%x225]
ফখরুলের সম্পদের পরিমাণ ৪ কোটি

ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে তার মোট সম্পদ দেখানো হয়েছে ৪ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭১৫ টাকা ৭৩ পয়সা। তবে একটি প্রাইভেটকার ও ৩০ ভরি সোনার মূল্য উল্লেখ করা হয়নি। তার বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার ১৩৩

Thumbnail [100%x225]
তারেক রহমানের সম্পদ ১ কোটি ৯৬ লাখ টাকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নিজের কোনো গাড়ি, বাড়ি নেই। তবে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ আছে। তার বার্ষিক আয় পৌনে ৭ লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলনামায় এমন তথ্য দিয়েছেন তিনি।   তারেক রহমান তার হলফনামায় উল্লেখ করেছেন, তিনি দ্বৈত নাগরিক

Thumbnail [100%x225]
নাহিদের আয় বছরে ১৬ লাখ টাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার হলফনামায় বর্তমান পেশা উল্লেখ করেছে পরামর্শক। তিনি শিক্ষকতা ও পরামর্শ দিয়ে আয় করেন বছরে ১৬ লাখ টাকা। কোনো দায় না থাকলেও ব্যাংকে তার ঋণ আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন তিনি।   নাহিদ ইসলামের বাবার নাম মো. বদরুল ইসলাম জমির, মাতা মমতাজ নাহার,

Thumbnail [100%x225]
নির্বাচনে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে, প্রার্থীরা ৩ হাজার ৪০৭ টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে।  মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আজ