নির্বাচন ও ইসি সংবাদ
৭০ শতাংশ উপকরণ কেনা শেষ
ঢাকা: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী কেনাকাটা ৭০ শতাংশ শেষ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোটামুটিভাবে ১০টা উপকরণ আমাদের কিনতে হচ্ছে। এর মধ্যে দুটো উপকরণ দেবে ইউএনডিপি।
৫০ লাখ প্রবাসীকে ভোটে আনতে চায় ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোট দেবেন, এমন টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটার প্রতি ৭০০ টাকা ব্যয় ধরে ৪০০ কোটি খরচ করার কথা ভাবছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হলেও তা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভবিষ্যতের ওপরেই নির্ভর করবে বলে মনে করছেন তারা। বিভিন্ন দেশে
ইসিতে বিদেশ ট্যুরের ধুম লেগেছে
প্রবাসীদের ভোটার করে নেওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) বিদেশ ট্যুরের ধুম লেগেছে। মূলত ভোটার কার্যক্রম তদারকি করতে যাচ্ছেন কমিশনাররা। আর কর্মকর্তারা যাচ্ছেন তদারকি ও প্রশিক্ষণ দেওয়ার নামে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনাররা একেক দেশ সফর করছেন। সে তালিকায়
শেষ মুহূর্তে দলগুলোর দৌড়াদৌড়ি
নিবন্ধন পেতে শেষ মুহূর্তে নির্বাচন কমিশনে (ইসি) ধরনা দিচ্ছে নতুন রাজনৈতিক দলগুলো। নতুন করে প্রায় এক ডজন দল ইসির শুনানিতে অংশ নিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ দলগুলোর শুনানি নেন। তিনি বলেন, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর (২২টি) সবগুলোকেই আমরা ডেকেছিলাম। অনেকেই আজ আসেনি। তবে কাল আসতে হবে। শুনানিতে যেসব
ভোটকেন্দ্রের সম্ভাব্য কেন্দ্র ৪২,৬১৮টি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৬১৮টি। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন। ইসি সচিব বলেন, বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটার। গড়ে তিন হাজার ভোটারের
১৬ বছর হলেই এনআইডি দেবে ইসি
এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন কাজে এনআইডি কাজে লাগে, সেটি বিবেচনায় নিয়ে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বছরের যেকোনো সময় ১৬ বছর পূর্ণ
ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে। ভোট না হওয়ার কোনো পরিস্থিতি আছে বলে নির্বাচন কমিশন (ইসি) মনে করে না। রোববার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। ভোট না হওয়ার পরিস্থিতি
৪৬ আসনের সীমানায় পরিবর্তন
জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে ঢাকায়। এ জেলার ২০টি আসনের মধ্যে ছয়টির সীমানাই পাল্টে গেছে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করা হয়েছে। এই সীমানাতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইসির করা সীমানার তালিকা থেকে জানা গেছে,
প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা
ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনিই সিদ্ধান্ত নেবেন কখন ভোট শুরু করবেন, আর কখন বন্ধন করবেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আগে প্রিসাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চুড়ান্ত ছিল। মাঝখানে এটা
কোনো ব্লেম নিতে রাজি নই
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো ব্লেম নিতে রাজি নই। শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো। সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সিইসি
বর্তমান ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪
দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার পাঁচশ চারজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, গত ২৫ জুন পর্যন্ত খসড়া তালিকায় যোগ হয়েছিল ৪৫ লাখ ৭১ হাজার দুইশ ১৬ জন। মারা যাওযায় কর্তন করা হয়েছিল ২১ লাখ ৩২ হাজার পাঁচশ ৯০ জন। এরপর ৩১ আগস্ট
নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
