রাজনীতি সংবাদ
১৬ মিনিটের ভাষণে যা বললেন তারেক রহমান
ঢাকা: যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিয়েছে তার দল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানাতে দেন একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন তিনি, যা ভাষণে রূপ নেয়।
প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে
স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানের এ প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টায় ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত
নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই
দীর্ঘ ১৭ বছরের পর দেশে ফিরে গণসংবর্ধনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকলে মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট সড়ক) আয়োজিত গণসংবর্ধনা মঞ্চ থেকে তিনি এ কথা বলেন। এর আগে তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বেলা ১১টা ৪৪ মিনিটে।
তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস আলম
স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি,
মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান
ঢাকা: দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে মাতৃভূমির মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
বাংলাদেশের মাটিতে তারেক রহমানের বহনকারী বিমান
বাংলাদেশের মাটিতে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বিমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২) সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করছে। সিলেটে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল
তারেক রহমানের প্রত্যাবর্তনে সুগম হবে গণতন্ত্রের পথ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে সামনে রেখে ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা কমিটি’র আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ মুখোমুখি হয়েছেন একটি গণমাধ্যমের। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ তুলে ধরা হলো- সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ‘তারেক
তারেক রহমানের সংবর্ধনাস্থলে জনসমুদ্র
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। কানায় কানায় পূর্ণ হয়েছে ৩০০ ফিটের সংবর্ধনাস্থলসহ আশপাশের এলাকা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট) নির্মিত সংবর্ধনাস্থলকে কেন্দ্র করে দেখা গেছে মানুষের ঢল। দলে দলে সমর্থকরা আসছেন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। ফ্লাইওভার
বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী
উৎসবমুখর ৩০০ ফুট এলাকা
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তার আগমনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীর জুলাই এক্সপ্রেস সড়কে (৩০০ ফুট সড়ক) নির্মাণ করা হয়েছে বিশালাকার সংবর্ধনা মঞ্চ। নেতাকে বরণ করে নিতে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও আবেগ। বৃহস্পতিবার
নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসন বরাদ্দের এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জানায়, নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদসহ আরও সাতটি শরিক দল নিজ নিজ প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবে। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এদিকে একই দিন দুপুর ১২টার
সংবর্ধনায় একমাত্র বক্তা থাকবেন তিনিই
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন
