জাতীয় সংবাদ
বসছে সংসদের প্রথম অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। পবিত্র রমজান মাসের মধ্যেই এই অধিবেশন শুরু হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে পুলিশ হেফাজতে ৬ জন
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় পাঁচ নারী ও এক পুরুষসহ ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চেয়ে সেখানে যান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গুলশান থানা-পুলিশ থানায় নিয়ে আসে। সূত্র জানায়, ওই ছয়জন প্রধানমন্ত্রীর
শপথের প্রয়োজন নেই, সংসদে বসলেই হ্যাঁ কার্যকর হবে
লক্ষ্মীপুর: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ-না ভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্র কার্যকরী হবে এবং এটি জাতীয় সংসদে বিল হিসেবে প্রযোজ্য হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
কেউ প্রলোভন দেখিয়ে দুর্নীতির আশ্রয় নেবে, সে সুযোগ নেই
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ আমাকে প্রলোভন দেখিয়ে কোনো দুর্নীতির আশ্রয় নিতে পারবে না। সেই সুযোগ আমার মধ্যেও থাকবে না, কাউকেও দেব না। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার অঙ্গীকার। এই শিক্ষা আমি পরিবার থেকে পেয়েছি, ছাত্ররাজনীতি থেকে পেয়েছি। আমার প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে কাজ করার সুবাদেও পেয়েছি। শনিবার
রাষ্ট্রপতির বিদায়ের বার্তা
রেওয়াজ অনুযায়ী মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, এরপর একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এবার সেই প্রথায় দেখা গেল দৃশ্যমান ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমী ঘটনায় বর্তমান রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না; সেই বার্তা
সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। সরকারি ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ১৫ মার্চের মধ্যেই হতে হবে সংসদের প্রথম অধিবেশন। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের উদ্বোধনী অধিবেশনে
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তৃতীয় কর্মদিবসে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদের আগেই পর্যায়ক্রমে এ কার্যক্রম
কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা
‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর মধ্য দিয়ে এই প্রথমবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হলো। শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ২৩ মিনিটে) কেন্দ্রীয়
শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ সরকারের মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য, বিরোধী দল, বিদেশি কূটনৈতিক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান
তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা বাস্তবায়িত হল। শপথ নেয়া পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৩ মিনিটে পতাকাবিহীন গাড়িতে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গুলশান বাসভবন থেকে কোনো জাঁকজমক
ভাষা দিবসে ‘আজাদী’ ও সাংস্কৃতিক মুক্তি প্রসঙ্গে
ভাষা কোনো আকাশ থেকে পড়া দৈববাণী নয়, বরং মানুষের যূথবদ্ধ জীবনের এক অবিরাম বিনির্মাণ। চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘আজাদী’ কিংবা ‘নয়া বন্দোবস্ত’-এর মতো শব্দগুলো যখন আমাদের প্রাত্যহিক এবং রাজনৈতিক আলাপে কেন্দ্রীয় হয়ে ওঠে, তখন একদল মানুষ এর শুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন, আবার একদল একে মুক্তির নতুন ব্যাকরণ হিসেবে গ্রহণ করেন। তবে ভাষার
