জাতীয় সংবাদ
মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে ২ ঘণ্টা
ঢাকা: মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন আজ ২ ঘণ্টা বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানকে
আলোকিত সমাজ গড়তে চায় সরকার
ঢাকা: গুণীজনদের দিকনির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়বে, সমৃদ্ধির মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হবে। রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এবং একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জ্ঞানী-গুণীদের সম্মানিত
হাসপাতাল চত্বরে অর্ধমৃত মানুষ
বুধবার বিকেলে রাজধানীর ব্যস্ততম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে এক হৃদয়বিদারক দৃশ্য। হাসপাতালের ভবন ঘেঁষা খোলা জায়গায় প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন এক ব্যক্তি। প্রথম দেখায় মনে হতে পারে তিনি আর বেঁচে নেই। কিন্তু কাছে গেলে বোঝা যায় শ্বাস-প্রশ্বাস চলছে, তিনি এখনও জীবিত। তার শরীরজুড়ে পুরোনো ক্ষত। পচে
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে
সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, ২০০৯ সালে পিলখানায় শাহাদাত বরণকারী সদস্যদের পরিবার ও নিকটাত্মীয়, পিলখানায় চাকরিরত সেইসব সেনা
নতুন সরকারের সামনে ৬ কূটনৈতিক চ্যালেঞ্জ
ঢাকা: নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নানা ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। ধীরে ধীরে এসব চ্যালেঞ্জ সরকারকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যাত্রা শুরু করেছে। তবে এই সরকারের সামনে বিভিন্ন ধরনের কূটনৈতিক চ্যালঞ্জ রয়েছে বলে মতামত দিয়েছেন
সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে আইনশৃঙ্খলা মন্ত্রিসভা কমিটি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সদস্যরা হলেন- মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ,
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার মন্ত্রিসভা কমিটি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী,
শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। বুধবার(২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ পরিবারসহ জাতিকে জানাতে চাই- পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এ ধরনের
জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) টেলিফোনে তাদের মধ্যে এই কুশল বিনিময় হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরে
