জাতীয় সংবাদ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন। আজ (সোমবার) সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর’ খাল নামে পরিচিত।
জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
ঢাকা: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ঝুঁকি হ্রাস ও আশ্রয়কেন্দ্র উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে
২০০৯ সালের পর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
অতিভারী বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। প্রায় ১৭ বছর পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার
বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১
দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সাতটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ। এ পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন এবং আহত হয়েছেন ৩৯ জন। রোববার (১২ জুলাই) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। মন্ত্রণালয়ের
বন্যা ও পাহাড়ধসে ৫ জেলায় মৃত্যু ৪৩
চট্টগ্রাম: টানা ছয় দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং একের পর এক পাহাড়ধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি লাখো মানুষ, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। প্রাণহানি, বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করলেও দুর্ভোগ এখনো কাটেনি। আশ্রয়কেন্দ্রে
বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার
রাঙামাটি: বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে রাঙামাটি শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা
বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি নির্দেশনা
দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবং দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সাতটি জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের
বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস। এ বাসগুলো কিনতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য অর্থ মন্ত্রণালয় ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে। সহজ শর্তে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, একটি সমন্বিত, দক্ষ ও পরিবেশবান্ধব পরিবহন করিডোর
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে
আজকের মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের হাত ধরেই উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষের বিদেশমুখিতা বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক হয়ে ওঠার ওপরও জোর দিয়েছেন তিনি। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন
চট্টগ্রাম: বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় পরিচালিত এ কার্যক্রমে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। শুক্রবার (১০ জুলাই) রাতে
ঢাকার বাসযোগ্যতা নিয়ে সিরিয়াস হতে হবে
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এ নিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন
