জাতীয় সংবাদ
মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনও ভর্তি, আইসিইউতে ৩
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা এখনও স্থিতিশীল নয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি রয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে ৩ জন গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। দগ্ধ রোগীদের ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসায়
দুদিনের মধ্যে প্রাথমিক ঐকমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে: আলী রীয়াজ
চলতি মাসের মধ্যেই জাতীয় ঐকমত্যের বিষয়ে যেসব ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত সৃষ্টি হবে, সেগুলোর চূড়ান্ত রূপ নির্ধারণের কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের সংলাপ শুরুর আগে তিনি সাংবাদিকদের
ব্যক্তিস্বার্থ নয়, রাজনীতি হোক জাতীয় স্বার্থে: উপদেষ্টা
ঢাকা: জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার অবশ্যই হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আর সেই পরিবর্তন তখনই আসবে, যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, দলীয় স্বার্থ
বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না: আইন উপদেষ্টা
জুলাই আন্দোলনে গণহত্যার বিচার নিয়ে সরকারের আন্তরিকতায় বিন্দু মাত্র সন্দেহ না রাখার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের (সরকার) অনেক ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টায় ব্যর্থতা নেই। চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নেই। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক
গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখত না: নাহিদ ইসলাম
জামালপুর: গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখত না— এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, উল্টো শেখ হাসিনার আমলে নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করতে হতো। সোমবার (২৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন। পথসভায়
শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে হত্যা মামলা
জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরের কালিয়াকৈরের ব্যবসায়ী ইলিম হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে আবু সাইদ ওরফে রাজু। রোববার (২৭ জুলাই) রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়। ৫ আগস্ট গাজীপুরের
দেড় লাখ পুলিশকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ কথা জানান তিনি। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা
২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছি: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অব্যাহত আলোচনার মাধ্যমে আগামী দুই-তিন দিনের মধ্যেই ঐতিহাসিক জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছে কমিশন। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের বৈঠকের শুরুতে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে এ কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ
কোনো একটি দল বা ছাত্র একা জুলাই আন্দোলন করেননি: মির্জা ফখরুল
জুলাই আন্দোলনে কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি, শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গোটা বাংলাদেশ নেমে এসেছিল। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ’ সোমবার (২৮ জুলাই) জাতীয়
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই দলের নেতারা বেরিয়ে যান। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন,
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত যত দ্রুত সম্পন্ন করা যায় সেজন্য কাজ করছে সরকার। আজ রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের লিচু তলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এসময় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন শহীদ
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
: অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর সদস্যপদ পেতে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানাতে মালয়েশিয়ার প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
