জাতীয় সংবাদ
‘বাকি আছে এক ঘণ্টা, আমাদের দাবি মেনে নিন’
আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিন। তা না হলে আমরা একদফা (জাতীয়করণ) দাবিতে যাব। এছাড়া আমরা বাংলাদেশ অচল করে দেব। — এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ
নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট জাদুঘরে ছিল। এটি শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরাই সুন্দরভাবে সম্পন্ন করবে। নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আচার আচরণ
চাকসুর ভোটগ্রহণ চলছে
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসুর সপ্তম নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই নির্বাচনকে তাঁরা ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পুনরুজ্জীবন
একই কক্ষে সালমান-আনিসুল
ঢাকা: চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিসহ ৯০ জন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান একই কক্ষে অবস্থান করছেন বলে
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল
বাংলাদেশকে সহায়তা দেবে এফএও
গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন এবং কৃষিজাত পণ্য-বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ। সোমবার (রোম সময়) রোমে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠকের শুরুতে ড. কু দোংইউ অধ্যাপক ইউনূসকে
সাদা চিনি কিনবে সরকার
ঢাকা: সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) থেকে ১১৫ দশমিক ৫৮ টাকা কেজি দরে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন
ভোজ্যতেলের দাম বাড়ায়নি
ঢাকা: সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তেলের দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তির বৈধতাও নেই বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো
কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। এছাড়া ফায়ার সার্ভিস সদরদপ্তর
ড. ইউনূসের পরামর্শ চাইলেন জিবুতির প্রধানমন্ত্রী
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে মাইক্রোফাইন্যান্স বিষয়ে পরামর্শ চেয়েছেন এবং মুসলিম-প্রধান পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে মাইক্রোফাইন্যান্স কৌশল গ্রহণে গভীর আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মেদ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দফতরে আয়োজিত বিশ্ব খাদ্য
শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ
রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিনটি বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সোমবার (১৩ অক্টোবর) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মার্কেটিং, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা এ সংঘর্ষে জড়ান। অনুসন্ধানে
মিসরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই
বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিসরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ
