জাতীয় সংবাদ
২৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
পুলিশে দুই হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে।’ সোমবার (২৩ ফেব্রুয়ারি)
বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ
ঢাকা: ৫ আগস্টের পরে যেসব বড় বড় ব্যবসায়ী এবং স্বনামধন্য ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিদের মামলার আসামি করা হয়েছে এবং ভোগান্তিতে আছেন, সেসব বিষয় যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
প্রথম অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি
উজাড় ভাসানচরের উপকূলীয় বন
নোয়াখালীর ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জ্বালানি গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা রান্নার জ্বালানির চাহিদা মেটাতে বন থেকে কাঠ সংগ্রহ করছে। এতে একদিকে উপকূলীয় বন উজাড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঝুঁকি দেখা দিয়েছে। এ অবস্থায় গ্যাস সরবরাহের জন্য নতুন দাতা খুঁজছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন
ঈদে টানা ১০ দিনের ছুটির সুযোগ
ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ
উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব দেওয়া হয়েছে
সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান। সকালে প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এ সময় সরকারপ্রধান সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা
নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। মো. আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের
থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) নিয়ে প্রধানমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থার্ড টার্মিনাল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের
সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রদূত মুশফিকুলের অভিযোগ
সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। জাতিসংঘে আবেদন নিয়ে বিতর্ক মুশফিকুল ফজল আনসারী জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন
বসছে সংসদের প্রথম অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। পবিত্র রমজান মাসের মধ্যেই এই অধিবেশন শুরু হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে পুলিশ হেফাজতে ৬ জন
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় পাঁচ নারী ও এক পুরুষসহ ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা মূলত ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চেয়ে সেখানে যান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গুলশান থানা-পুলিশ থানায় নিয়ে আসে। সূত্র জানায়, ওই ছয়জন প্রধানমন্ত্রীর
