সংবাদ
বিজিবিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত
সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাহিনীতে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি, যানবাহন, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীমান্তে নিরাপত্তা
যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ৪৮ দলের প্রথম বিশ্বকাপটি নিঃসন্দেহে ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে থাকবে। নিউইয়র্কের ইস্ট রাদারফোর্ডে রোমাঞ্চকর ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছে স্পেন। দুর্দান্ত সব রেকর্ড, ছোট দলগুলোর রূপকথার মতো উত্থান আর মাঠের বাইরের নানা বিতর্কে
সবচেয়ে বেশি সেভের রেকর্ড মার্তিনেজের
‘লাস্ট ড্যান্স’-এ বিশ্বজয়ের স্বপ্ন অধরা থেকে গেল লিওনেল মেসির। একপেশে লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। ফেরান তোরেসের একমাত্র গোলে ১৬ বছর পরে বিশ্বসেরা স্প্যানিশ আর্মাডা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে মাতেন লামিনে ইয়ামাল, পেদ্রি, পাউ কুবারসিরা। হতাশায় ভেঙে পড়েন মেসি, দে পল, সিমিওনেরা। কিন্তু ১২০ মিনিট
‘এত বড় সাফল্য আর পাব কি না জানি না’
২০১৮ সালে এক ভগ্নপ্রায় আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। সেই থেকে শুরু হয়েছিল এক মহাকাব্যিক যাত্রা। তার অধীনেই আলবিসেলেস্তেরা ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০২১ কোপা আমেরিকা জেতে, এরপর ২০২২ ফিনালিসিমা এবং ঐতিহাসিক কাতার বিশ্বকাপ জয় করে। এমনকি ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দলকে নিয়ে আসলেও শেষরক্ষা হয়নি। টানা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইরান
ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশে সোমবার সকালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ এবং ৫ দশমিক ৭। স্থানীয় সময় সোমবার সকালে কেরমানশাহ প্রদেশের কুজারান এলাকায় প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে এবং মাত্রা ছিল ৫ দশমিক ২। এর
আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্ভাবন ব্যবহারের ওপর জোর
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আমদানি নির্ভরতা কমিয়ে প্রচলিত পদ্ধতির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত অনেক প্রযুক্তি ও রাসায়নিক আগের মতো কার্যকরভাবে কাজ করছে না। তাই দেশীয়ভাবে উদ্ভাবিত
লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু
চট্টগ্রাম: বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন-বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটের মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল
জিয়াউল আহসানের বাড়ি নিয়ন্ত্রণে নিল দুদক
ঢাকা: আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বহিষ্কৃত) জিয়াউল আহসানের বাড়ির মালামাল ক্রোকের অংশ হিসেবে তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমতিসাপেক্ষে সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের আটতলা
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
ঢাকা: অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ‘পলায়ন’-এর অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ ২০২৫ সালের
সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ
পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের
