সংবাদ
গেজেট পরবর্তী ৩ দিনের মধ্যে শপথ পড়াতে হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবার বিএনপি সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে বিজয়ী সংসদ সদস্যদের কখন এবং কে শপথ পড়াবেন, তা এখনো নির্ধারিত হয়নি। এমনকি গেজেটও প্রকাশ করা হয়নি। যদিও গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। এদিকে স্পিকার পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন।
