সংবাদ
শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না
ঢাকা: কোনো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি বা কোনো মাধ্যমে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) এ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। আদালতে
ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনার জন্য ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই করা হয়েছে। রোববার (১০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে
সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ
রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত-যেদিকেই যাবেন চোখে পড়ে একই চিত্র। কোথাও রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস, কোথাও উন্নয়নকাজের নামে সড়কের অর্ধেকজুড়ে পড়ে আছে মাটি, বালু ও নির্মাণসামগ্রী। কোনো এলাকায় ভাঙাচোরা সড়কে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আবার চাদরে ঢেকে যাচ্ছে পুরো আবাসিক এলাকা। খোঁড়াখুঁড়ির কারণে সরু হয়ে যাওয়া
শান্তি প্রস্তাবের জবাব পাঠিয়েছে ইরান
ইরান জানিয়েছে, যুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল, তার জবাব পাঠানো হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। একই সময়ে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে কাতারের একটি গ্যাসবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আইআরএনএ জানায়, পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের জবাবের মূল গুরুত্ব
অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবারও থেমে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কবে স্বাভাবিক হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর শান্তি আলোচনা অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে
টিসিবির পণ্য বিক্রি শুরু প্রতিদিন ৭২০ ট্রাক
ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু আগামী সোমবার (১১ মে)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার (১০ মে) টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে জানানো হয়েছে, সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ
তিন দিনের সফরে চীন যাচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার (১৩ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক ভূ-রাজনীতির টানাপড়েনের মধ্যে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক
ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা-বোন আহত
ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিলপুর এলাকার মোহাম্মদ মোস্তফার মাদকাসক্ত ছেলে রাফি তার মা লাকি বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা
বার্সেলোনা শিরোপা জয়
বাবার মৃত্যুর খবর জানতে পারার কয়েক ঘণ্টা পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে লা লিগা শিরোপা জেতানোর পর বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বললেন, এটা ছিল ‘কঠিন দিন’। গতকাল (রোববার) ক্লাসিকো নিয়ে যখন শেষ পরিকল্পনা করছিলেন ফ্লিক, তখন বাবাকে হারানোর সংবাদ শোনেন। কিন্তু বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন জার্মান কোচ, এমনকি ম্যাচের সময় ডাগআউটেও
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী
