ঢাকা, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015


সংবাদ


Thumbnail [100%x225]
ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ছাই ছড়িয়ে পড়ায় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ১ হাজার ৫৫৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আটকা পড়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী। খবর এনডিটিভির।   ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) আনাক ক্রাকাতোয়া

Thumbnail [100%x225]
টাকা ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়ে একীভূত হওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’র ব্যক্তি আমানতকারীরা সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত পাচ্ছেন। আমানতের অর্থ ফেরত দিতে গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। নিজ নিজ শাখা বা উপশাখায় জমা পড়া আবেদনগুলো ব্যাংকের প্রধান

Thumbnail [100%x225]
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।   মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের

Thumbnail [100%x225]
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি হবে।   সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা,

Thumbnail [100%x225]
কেপ ভার্দেতে বাস খাদে, নিহত ২৫

আটলান্টিক মহাসাগরের দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই স্কুলশিক্ষার্থী ও কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।   দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।   শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাঁও ফিলিপ শহরে ফেরার পথে ফোগো দ্বীপের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ

Thumbnail [100%x225]
সংঘাত-প্রতিশোধের পথ পরিহার করার আহ্বান রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও: হানাহানি, সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে বেলা ১১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ

Thumbnail [100%x225]
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি বন্ধ থাকবে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন

Thumbnail [100%x225]
অনলাইনে কার্ড দেবে ইসি

ঢাকা: জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  এ ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফডি) অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার প্রস্তুতের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।         নির্বাচন

Thumbnail [100%x225]
যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ ও বন্ধের দাবিতে মানববন্ধন

ফেনী, ৬ সেপ্টেম্বর ২০২৬:- ফেনী শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, অনিয়ন্ত্রিত ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবিতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ফেনীবাসী-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি