ঢাকা, শুক্রবার, ০১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015


সংবাদ


Thumbnail [100%x225]
কর্নেল্লার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার নতুন পরিচয়ে, হয়েছেন ক্লাব মালিক। গত মাসে স্পেনের পঞ্চম স্তরের দল ইউই কর্নেল্লা কিনে নেওয়ার পর এবার প্রথমবারের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি।   ভিডিও বার্তায় দলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে মেসি বলেন, ‘আমি বলতে চাই, আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার

Thumbnail [100%x225]
সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অচলাবস্থা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে- এমন সতর্কবার্তা দিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি যেন ‘শ্বাসরুদ্ধ’ অবস্থায় রয়েছে।   জাতিসংঘের মহাসচিব জানান, হরমুজ প্রণালি

Thumbnail [100%x225]
সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই

সংগঠনের দায়িত্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ছাত্রশিবির। শুক্রবার (১ মে) সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।   এর আগে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল

Thumbnail [100%x225]
‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বিএনপি

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ক্ষমতাসীন বিএনপি এখন ‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। শুক্রবার (১ মে) রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান মে দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   ‘শ্রমিক জনতার ডাক,

Thumbnail [100%x225]
যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

ইরানকে ঘিরে চলমান সংঘাত ইতোমধ্যেই ‘শেষ হয়ে গেছে’-এমন দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের যুক্তি, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমেই মূলত সংঘাতের ইতি ঘটেছে। তবে এই ব্যাখ্যা নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে তীব্র বিতর্ক।   বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মার্কিন সিনেটের শুনানিতে একই অবস্থান তুলে ধরেন

Thumbnail [100%x225]
কমেছে সবজি-মুরগির দাম

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে। একইসঙ্গে কমেছে সোনালি কক মুরগির দাম। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিলেও সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতির পথে।   শুক্রবার (১ মে) রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।   এসব

Thumbnail [100%x225]
কেমিক্যাল মেশানো অপরিপক্ব আম বিক্রি

নীলফামারীর সৈয়দপুরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।      ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। এতে বাংলাদেশ নিরাপদ

Thumbnail [100%x225]
গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট

রাজধানীর বারিধারা এলাকায় গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও অন্যান্য লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।   গ্রেপ্তাররা হলেন, আবুল হোসেন রতন ওরফে হাবু, মোহাম্মদ নিজাম ওরফে মিজান এবং আক্তার হোসেন মনা ওরফে মনির। রাজধানী ঢাকা ও লক্ষ্মীপুর জেলার রামগতির চরাঞ্চলে পৃথক

Thumbnail [100%x225]
শ্রমিক সমাবেশে তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেল ৪টা ২০ মিনিটে নয়াপল্টনে আসেন তিনি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।   বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তবে সকাল থেকেই ঢাকার বিভিন্ন

Thumbnail [100%x225]
জেলেদের কাছে এখনও অচেনা মে দিবস

পাথরঘাটা, (বরগুনা): উপকূলীয় অঞ্চলের অনেক জেলের কাছে মে দিবস এখনও তেমন পরিচিত নয়। তারা এ বিষয়ে আগ্রহীও নন। জীবিকার তাগিদে প্রতিদিন সমুদ্রে ছুটে চলা এসব শ্রমজীবী মানুষ অধিকাংশ সময়ই ব্যস্ত থাকেন মাছ ধরার কাজে। ফলে দিবসটির ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা খুবই কম।   উপকূলীয় উপজেলা পাথরঘাটার পশ্চিমে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর